
আইনশৃঙ্খলার অবনতিতে ১৮ দিনে ২১ মরদেহ উদ্ধার, আতঙ্কে বরগুনাবাসী
জামিনে বের হয়েই ইউপি সদস্যকে কুপিয়ে জখম, এরপর গণপিটুনিতে শীর্ষ সন্ত্রাসীর মৃত্যু। এ ধরনের একের পর এক ঘটনায় আতঙ্কের জনপদে পরিণত হয়েছে বরগুনা। চলতি জুন মাসে জেলায় উদ্ধার হয়েছে অন্তত ২১ মরদেহ। যার মধ্যে রয়েছে বেশ কয়েকটি রহস্যজনক আত্মহত্যাও। জেলার মানুষের অভিযোগ, আইনশৃঙ্খলার অবনতি ও সামাজিক অবক্ষয়ের কারণেই বাড়ছে মৃত্যু। আর পুলিশের দাবি, প্রতিটি ঘটনাই খতিয়ে দেখা হচ্ছে।

বরগুনায় ইউপি সদস্যের ওপর হামলাকারী সন্ত্রাসী কালু গণপিটুনিতে নিহত
বরগুনা সদর উপজেলায় এক ইউপি সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করার পর গ্রামবাসীর গণপিটুনিতে ইব্রাহিম হোসেন কালু নামের এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত কালু এলাকায় ‘কালু বাহিনী’র প্রধান এবং চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত ছিল।

দৌলতপুরে ভিজিএফের চাল আত্মসাৎ; দুই ইউপি সদস্য গ্রেপ্তার
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ঈদুল আজহা উপলক্ষ্যে বরাদ্দকৃত ভিজিএফের চাল অসাধু উপায়ে আত্মসাতের অভিযোগে দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (রোববার, ২৪ মে) দুপুরে তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল তাদের উপজেলার ধামশ্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

নরসিংদীতে ফুটবল খেলাকে ঘিরে বাড়ি ভাংচুর-অগ্নিসংযোগ
নরসিংদী সদরের বাদুয়ারচর এলাকায় ফুটবল খেলাকে ঘিরে ঝগড়ার জেরে ইউপি সদস্যের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল (মঙ্গলবার, ১৯ মে) রাতে পার্শ্ববর্তী গ্রাম হাজিপুর এলাকার লোকজন স্থানীয় ইউপি সদস্য ইমান মেম্বারের বসত বাড়ির দুইটি ঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যকে গলাকেটে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আবু মুসা সরকার (৬৫) নামে সাবেক এক ইউপি সদস্যকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ (রোববার, ৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামের একটি বিল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুসা ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি ওই ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে।

আড়াইহাজারে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গণপিটুনিতে সোহেল আহমেদ (৩২) নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

সরকারি চাল বিতরণে টাকা নেয়ার অভিযোগ, ১১ ইউপি সদস্য আটক
পঞ্চগড়ে দরিদ্র নারীদের জন্য সরকারি সহায়তার চাল বিতরণে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে ১১ ইউপি সদস্যকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার (২৬ মে) দিবাগত রাতে বোদা উপজেলার ঝলইশালঝিড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে অবরুদ্ধ করে রাখার পর তাদের পুলিশে দেয়া হয়।

জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধাকে হত্যা: ইউপি সদস্যের ২ দিনের রিমান্ড
টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুরের খামারধল্লা এলাকায় বৃদ্ধা নুরজাহান বেগম (৬৫) হত্যা মামলায় ইউপি সদস্য মো. তোফায়েল হোসেন তোফাকে (৪২) জিজ্ঞাসাবাদের জন্য দু’দিনের রিমান্ডে নেয়া হয়েছে। পুলিশ প্রাথমিক পর্যায়ে ধারণা করছে জমি নিয়ে বিরোধের জেরে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে।

ফেনীতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও বাদীকে গ্রেপ্তারে আল্টিমেটাম
ফেনীতে মাদককারবারিকে নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। একই সঙ্গে মামলার বাদী আমজাদহাট ইউপি সদস্য ও বিএনপিকর্মী রহিম উল্ল্যাহর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

কুমিল্লার তিতাসে ইয়াবাসহ নারী ইউপি সদস্য ও তার ছেলে আটক
কুমিল্লার তিতাসে সংরক্ষিত নারী ইউপি সদস্য ও তার ছেলেকে মাদকসহ আটক করেছে তিতাস থানা পুলিশ। গতকাল (মঙ্গলবার, ১৫ এপ্রিল) রাতে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে থানা পুলিশের একটি চৌকশ টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক তৈরির সরঞ্জামসহ আসামিদের নিজ বাড়ি থেকে তাদের আটক করেন।

সিংগাইরে ইউপি সদস্যসহ ৭ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার
মানিকগঞ্জের সিংগাইরে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে এক ইউপি সদস্যসহ সাত আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) দুপুরে পৃথক দুই মামলায় তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিংগাইর থানার এসআই আব্দুল মুত্তালিব।

পোরশায় জমিজমা সংক্রান্ত বিরোধ, ছুরিকাঘাতে ইউপি সদস্যের মৃত্যু
নওগাঁর পোরশায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাইদুর রহমান(৪০) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার নিতপুর বালাশহিদ এলাকার দক্ষিণ মাঠে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।