পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভায়না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোনায়েম মন্ডল দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে হরিশংকরপুর গ্রামের স্কুলের সামনে এলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা বাশ ফেলে মোটরসাইকেলের গতিরোধ করে।
এরপর মোটরসাইকেল থামালে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে মোনায়েম মন্ডলকে গুরুতর জখম করা হয় বলে জানান স্থানীয়রা। পরে মোনায়েমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি স্বজন ও এলাকাবাসীর।
আরও পড়ুন:





