কর
বাজেটে রাজস্ব ঘাটতি কমাতে নতুন খাত থেকে কর আদায়ের পরামর্শ সিপিডির

বাজেটে রাজস্ব ঘাটতি কমাতে নতুন খাত থেকে কর আদায়ের পরামর্শ সিপিডির

রাজস্ব আহরণ পদ্ধতির পরিবর্তন না হলে আগামী অর্থবছরে ১ লাখ ৩০ হাজার কোটি টাকার মতো ঘাটতি থাকবে বলে শঙ্কা প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির পরামর্শ নতুন নতুন খাত থেকে কর আদায় করা জরুরি। তবে বর্তমান বৈশ্বিক বিবেচনায় খাদ্যে ভর্তুকি বাড়াতে তাগিদ দেন বক্তারা।

নিত্যপণ্যের দাম বাড়লেও কমছে না ট্যাক্সের বোঝা; কোন পথে মিলবে সমাধান?

নিত্যপণ্যের দাম বাড়লেও কমছে না ট্যাক্সের বোঝা; কোন পথে মিলবে সমাধান?

বর্তমানে রাজস্বের প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশই আসে পরোক্ষ কর থেকে। যার সরাসরি প্রভাব পড়ে জনগণের পকেটে। নিত্যপণ্যের দাম বাড়লেও ট্যাক্সের বোঝা কমছে না। রাজধানীতে ভ্যাট নিয়ে আলোচনায় অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলেছেন, বৈষম্য কমাতে পরোক্ষ কর কমিয়ে প্রত্যক্ষ কর বা আয়করের ওপর জোর দিতে হবে।

চাঁদপুর পৌর কর দ্বিগুণ বৃদ্ধি, নাগরিকদের ক্ষোভ

চাঁদপুর পৌর কর দ্বিগুণ বৃদ্ধি, নাগরিকদের ক্ষোভ

চলতি অর্থ বছর প্রায় দ্বিগুণ বেড়েছে চাঁদপুর পৌরসভার আয়কর। কর বৃদ্ধিতে বিপাকে পড়েছে পৌরবাসী। তাদের দাবি, বিনা নোটিশে পৌর কর বাড়ানো হলেও নাগরিক সুযোগ-সুবিধা বাড়েনি খুব একটা। আর পৌর কর্তৃপক্ষের দাবি, আইন মেনে ন্যায্যভাবেই নির্ধারণ করা হয়েছে পৌর কর।

এ-চালানের মাধ্যমে ট্রেজারিতে ২৪ ঘণ্টা শুল্ক-কর জমা দেয়ার ব্যবস্থা চালু

এ-চালানের মাধ্যমে ট্রেজারিতে ২৪ ঘণ্টা শুল্ক-কর জমা দেয়ার ব্যবস্থা চালু

এ-চালানের মাধ্যমে সরকারি ট্রেজারিতে শুল্ক-কর সরাসরি জমা দেয়ার ব্যবস্থা চালু করলো সরকার। এখন থেকে দিনের যেকোনো সময় এ-চালানের মাধ্যমে সরকারি ট্রেজারিতে শুল্ক ও করের অর্থ সরাসরি জমা দেয়া যাবে। এতে বন্দর থেকে পণ্য খালাসে ব্যবসায়ীদের হয়রানি কমবে। তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে অর্থ জমা হওয়ায় সরকারও এই অর্থ দ্রুত কাজে লাগাতে পারবে।

এনবিআর ঐক্য পরিষদের সভাপতিসহ ৬ কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধানে দুদক

এনবিআর ঐক্য পরিষদের সভাপতিসহ ৬ কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধানে দুদক

ঘুষের বিনিময়ে কর দাতাদের কর ফাঁকি দেয়ার সুযোগ করে দেয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ছয় কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (রোববার, ২৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

রাজস্ব ফাঁকি রোধে এনবিআরের বিশেষ অভিযানে ৯৯৪ কোটি টাকা আদায়

রাজস্ব ফাঁকি রোধে এনবিআরের বিশেষ অভিযানে ৯৯৪ কোটি টাকা আদায়

গত ৯ মাসে রাজস্ব ফাঁকি শনাক্ত ও আদায়ে ব্যাপক সফলতা দেখিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের মে পর্যন্ত সময়কালে ভিন্ন ভিন্ন অভিযানে প্রায় ৯৯৪ কোটি টাকা রাজস্ব আদায় করেছে সংস্থাটি। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (মঙ্গলবার, ২৪ জুন) এ তথ্য জানানো হয়।

২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে বরিশালের ব্যবসায়ী নেতাদের মিশ্র প্রতিক্রিয়া

২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে বরিশালের ব্যবসায়ী নেতাদের মিশ্র প্রতিক্রিয়া

২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বরিশালের ব্যবসায়ী নেতারা। বরিশালের ব্যবসায়ীরা ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বলেন, দেশের বর্তমান বাজেট গতানুগতিক হলেও কিছুটা পরিবর্তন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে বাজেট আরো বৃদ্ধি করা দরকার।

জমির বিনিয়োগে থাকছে কালো টাকা সাদা করার সুযোগ, কমছে কর

জমির বিনিয়োগে থাকছে কালো টাকা সাদা করার সুযোগ, কমছে কর

বাজেটে আগামী অর্থবছরের জন্য শুধু জমিতে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। সেই সঙ্গে আরো কমানো হয়েছে এ খাতে বিনিয়োগের কর। তবে শেয়ারবাজারে নেই সাধারণ বিনিয়োগকারীদের জন্য আশার খবর।

ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে ১৯ জুন করেছে এনবিআর

ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে ১৯ জুন করেছে এনবিআর

২০২৫ সালের মে মাসের কর মেয়াদের সময়সীমা ১৯ জুন পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর জন্য ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইভাস) এর মাধ্যমে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়লো।

কর ফাঁকি দিয়ে আনা ভুয়া পাথরে তৈরি হচ্ছে লাখ টাকার আংটি

কর ফাঁকি দিয়ে আনা ভুয়া পাথরে তৈরি হচ্ছে লাখ টাকার আংটি

কর ফাঁকি দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা হয় পাথর। টংয়ের দোকানে সেসব পাথর দিয়ে তৈরি আংটি বিক্রি হচ্ছে লাখ টাকায়। জ্যোতিষীদের বিশেষত্বের বাণী আর ব্যবসায়ীদের স্বঘোষিত দামে চলছে আংটির বাজার। পাথরের নামে ইমিটেশন বিক্রির ভয়াবহ প্রতারণা করা হয় বলে জানালেন ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোলজির পরিচালক। আংটির দরদাম নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকলেও মূল্য তালিকা নির্ধারণের দাবি ক্রেতাদের।

নতুন অর্থবছরে ব্যাংকে আমানতকারীদের জন্য সুখবর আসতে পারে

নতুন অর্থবছরে ব্যাংকে আমানতকারীদের জন্য সুখবর আসতে পারে

আগামী অর্থবছরে সুখবর আসতে পারে ব্যাংকে আমানতকারীদের জন্য। তবে তামাক কোম্পানিগুলোর আরেক দফা দাম বাড়ালেও ধূমপায়ীদের থেকে রাজস্ব বাড়াবে না সরকার। নতুন শিল্পকে স্বাগত জানালেও, কাটছাঁট থেকে বাদ পড়বেন প্রতিষ্ঠাতারা। সব মিলিয়ে বাজেটের আকারের সঙ্গে ছোট হবে রাজস্ব লক্ষ্যমাত্রাও।

৪৩টি পণ্যের ভ্যাট বৃদ্ধিতে নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

৪৩টি পণ্যের ভ্যাট বৃদ্ধিতে নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ৪৩টি পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধিতে নিত্যপণ্যের দামে নেতিবাচক প্রভাব পড়বে না। এই কর বৃদ্ধিতে জনসাধারণের জন্য সমস্যা হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। আজ (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।