
কিয়েভের কাছে গুদামে রুশ হামলায় নিহত অন্তত ৩৭
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রাশিয়ার রাতভর হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আজ (শনিবার, ২৯ আগস্ট) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। গুদামটিতে গোলাবারুদ রাখা ছিল বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ।

কিয়েভে রাশিয়ার দফায় দফায় ড্রোন হামলা, নিহত ১
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় শুক্রবার দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে বেশ কিছু গুদামঘর ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, লাখ লাখ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে রাশিয়া এই হামলা চালাচ্ছে। কিয়েভের বাইরে রুশ হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর তিমুর তকাচেনকো। তিনি জানান, হামলায় ১৪টি গুদাম, ১৬টি বাড়ি ও ৩টি বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনে রুশ হামলা জোরদার, কিয়েভে দিনের বেলায় ড্রোন হামলা
রাশিয়া আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) ইউক্রেনের রাজধানী কিয়েভে দিনের বেলায় ড্রোন হামলা চালিয়েছে। এর আগে দেশটির বিভিন্ন এলাকায় রুশ হামলায় একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় রুশ হামলায় নিহত ৬, কিয়েভে শিশু হাসপাতালেও আঘাত
রাশিয়ার রাতভর হামলায় ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে ছয়জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। রাজধানী কিয়েভে একটি শিশু হাসপাতালেও হামলা হয়েছে। ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিয়েভে রুশ ড্রোন হামলায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় তিন বছরের এক শিশু ও তার দাদা-দাদি নিহত হয়েছেন। এছাড়া রাতে কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭, ধ্বংস বহু গুদাম ও লজিস্টিক স্থাপনা
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। হামলায় কয়েকটি বড় প্রতিষ্ঠানের গুদাম, লজিস্টিক কেন্দ্র ও বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক বোমাবর্ষণ, কিয়েভে আবাসিক ভবনে আগুন
ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত নয়জন নিহত ও চার শিশুসহ ২৮ জন আহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো আজ (শনিবার, ১ আগস্ট) ভোরে এই হামলার তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা; নিহত ১, আহত ১৩
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে রোববার ভোরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। হামলার পর শহরের বিভিন্ন স্থানে আগুন ধরে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা; ইউক্রেনে নিহত ২, আহত ১৯
রাশিয়া আজ (শনিবার, ১১ জুলাই) ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। এতে অন্তত দুইজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদের ঘাটতির মধ্যে নতুন সরবরাহের অপেক্ষায় রয়েছে কিয়েভ। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিয়েভ-মস্কোর শান্তিচুক্তিতে আসা উচিত— মন্তব্য ট্রাম্পের
ইউক্রেনে হামলা অব্যাহত রাশিয়ার
কিয়েভের সঙ্গে মস্কোর শান্তিচুক্তিতে আসা উচিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি দু’দেশের মধ্যকার যুদ্ধ বন্ধে যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এমন মন্তব্যের পরও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। স্থানীয় সময় বুধবার (১৭ জুন) মধ্যরাতে ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলের একটি শহরে রুশ বাহিনীর রাতভর হামলায় একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও সাতজন।

কিয়েভের প্রাণকেন্দ্রে রাশিয়ার হামলা, নিহত ৪
কিয়েভের প্রাণকেন্দ্র পেচেরস্ক লাভরা মঠে হামলা চালিয়েছে রাশিয়া। নিহত অন্তত ৪ জন। আহত ২০ জনের বেশি। ইউনেস্কো হ্যারিটেজের এই স্থাপনা রক্ষায় প্রাণপণ চেষ্টা চালায় ইউক্রেনীয় দমকলকর্মীরা। তবে আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় এর অনেকটা অংশ। হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় এক লাখ ৪০ হাজার পরিবার।

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; প্রাণহানি বেড়ে ১০
ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। গত কয়েক মাসের মধ্যে চালানো অন্যতম বড় এই হামলায় দিনিপ্রো শহরে ছয়জন এবং রাজধানী কিয়েভে চারজন প্রাণ হারিয়েছেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।