আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডা. জাহেদ।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগের নামে স্বাভাবিক কর্মকাণ্ড করলেও সেটা বেআইনি। গোপালগঞ্জের ঘটনা সহ্য করার কোনো প্রশ্নই আসে না। যৌথবাহিনির কার্যক্রম অব্যাহত আছে। পলাতক আওয়ামী লীগের উস্কানিতে নন-পলাতক আওয়ামী লীগরা যা করছেন, তাতে তারা তাদের বিপদ ডেকে আনছেন।’
শেখ হাসিনা প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, ‘বাংলাদেশের একজন আসামি, বাংলাদেশে এসে কী করবেন, তা বাংলাদেশের আইন অনুযায়ী হবে। এখানে ভারত বা অন্য দেশের মতামতের কিছু নেই। এটা আগের বাংলাদেশ নেই।’
আরও পড়ুন:
এছাড়া শেখ হাসিনার সরকার ২০১৪-১৫ সাল থেকে জিডিপি ০.৭ থেকে ১.৩ পর্যন্ত বাড়িয়ে দেখালেও এ সরকার সঠিক তথ্য-উপাত্ত জনগণকে দিতে চায় বলেও উল্লেখ করেন উপদেষ্টা।
এসময় তিনি জানান, ডিসেম্বর থেকে আউটডোরে বেশি বেশি সাংস্কৃতিক প্রোগ্রাম করবে সরকার। ডা. জাহেদ বলেন, ‘যাত্রা, সার্কাস, গানসহ নানা বিষয় থাকবে। জানুয়ারিতে একটি ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্ট অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ‘যাত্রা ও সার্কাস দলের প্রতিনিধিদের স্পষ্ট বার্তা দেয়া হয়েছে, সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে হবে। কোনো অনৈতিক কিছু থাকলে, ব্যবস্থা নেবে প্রশাসন। তৌহিদি জনতার নামে কেউ যদি বিশৃঙ্খলা করতে চায়, তা প্রতিহত করবে সরকার।’
এদিকে হজ ম্যানেজমেন্টে এবার কোনো সংকট হবে না— সরকারের এমন প্রত্যাশার কথা তুলে ধরেন উপদেষ্টা। এছাড়া ১২ ডিসেম্বর গঙ্গা চুক্তি শেষ হচ্ছে, এরপর কী ধরনের চাহিদা রয়েছে, তার সব প্রস্তুতি বাংলাদেশ সম্পন্ন করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।




