আজ (বুধবার, ১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় আরাফ ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। কে এম বাবর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় জাসাসের নেতা।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) কয়েকজন নেতাকর্মী থানাপাড়া এলাকার আরাফ ক্লিনিকের সামনে স্লোগান দিয়ে কে এম বাবরের কার্যালয়ে ভাঙচুর চালান। পরে কার্যালয়ের আসবাবপত্র ও অন্যান্য মালামাল বাইরে বের করে ভেঙে তাতে আগুন ধরিয়ে দেন। আরাফ ক্লিনিকের নিচতলায় ওই কার্যালয়টি ছিল। ঘটনার পর ক্লিনিক থেকে রোগীরা অন্যত্র চলে যান।
এদিকে, একই রাতে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নে জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।





