
জাহাজ বণ্টনে বৈষম্যের অভিযোগ; লোকসানে বার্থ অপারেটররা
চট্টগ্রাম বন্দরের ৩৬ শতাংশ কনটেইনার হ্যান্ডেল করে জেনারেল কার্গো বার্থের ছয়টি জেটি। বছরের ব্যবধানে অন্যান্য টার্মিনালে কনটেইনার হ্যান্ডলিং বাড়লেও এ জেটিতে কমেছে প্রায় দেড় লাখ টিইইউএস। এজন্য বার্থ অপারেটররা, জাহাজ বণ্টন ও বার্থিংয়ে বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে বৈষম্যর অভিযোগ তুলেছেন। লোকসান হচ্ছে দাবি করে জাহাজ বরাদ্দে সমতা রাখা ও জ্বালানির দাম বাড়ায় চুক্তি মূল্য পুনর্মূল্যায়নে বন্দর চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছেন বার্থ অপারেটররা।

আধুনিক রানওয়ে ও নতুন টার্মিনালে বদলে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দর
সাগরের ঢেউ ছুঁয়ে এবার আকাশপথে বিশ্বের আরও কাছে কক্সবাজার। আধুনিকায়ন ও সম্প্রসারণের পর বদলে গেছে বিমানবন্দরের চিত্র। ১০ হাজার ৭০০ ফুট দীর্ঘ রানওয়ে, আধুনিক এয়ারফিল্ড লাইটিং, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রায় ১৮ হাজার বর্গমিটার আয়তনের নতুন যাত্রী টার্মিনাল ঘিরে তৈরি হয়েছে যোগাযোগের নতুন সম্ভাবনা।

সায়দাবাদ থেকে আন্তঃজেলা বাস সরানোর উদ্যোগ নেয়া হয়েছে: ডিএসসিসি প্রশাসক
সায়দাবাদ থেকে দেশের আন্তঃজেলা বাসগুলো সরিয়ে আনতে কাঁচপুরে টার্মিনাল নির্মাণের কাজ চলমান রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে প্রাথমিকভাবে সায়দাবাদ থেকে এ টার্মিনালে বাস সরিয়ে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা; বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে যানবাহন দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ও চার সদস্য আহত হয়েছেন।

লালদিয়ায় হচ্ছে আধুনিক কন্টেইনার টার্মিনাল; বিদেশি বিনিয়োগে নতুন সম্ভাবনা
পতেঙ্গার লালদিয়ার চরে শীর্ষস্থানীয় শিপিং জায়ান্ট ডেনমার্কের এপিএম টার্মিনালসের অর্থায়নে নির্মিত হচ্ছে আধুনিক কনটেইনার টার্মিনাল। নির্মাণের পাশাপাশি ৩০ বছরের জন্য টার্মিনালটি পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। বন্দর কর্তৃপক্ষ বলছে, লালদিয়া হবে বিদেশি বিনিয়োগে দেশের প্রথম গ্রিন বা পরিবেশবান্ধব বন্দর। এখানে বড় জাহাজ ভিড়তে পারায় বাড়বে রপ্তানির সক্ষমতা; কমবে খরচ, বন্দরের উপর চাপ ও কনটেইনার জট।

গাবতলী টার্মিনালে অব্যবস্থাপনা নিরসনে ব্যবস্থা নেয়া হবে: ডিএনসিসি প্রশাসক
গাবতলী বাস টার্মিনাল থেকে সব ধরনের অব্যবস্থাপনা নিরসনসহ ভেতরে অবৈধ পার্কিংয়ে থাকা গাড়ি উচ্ছেদে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

নিউমুরিং কনটেইনার টার্মিনালে আগুন, ১৫ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ক্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি কনটেইনার। ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

নিউমুরিং টার্মিনাল ঘিরে নতুন বিতর্ক; কার হাতে যাচ্ছে নিয়ন্ত্রণ?
বিনা টেন্ডার, কখনোবা মেয়াদ বাড়িয়ে দেড় যুগ ধরে চলছে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল। টার্মিনালে দেশি-বিদেশি প্রভাবশালীদের চোখ পড়ায় দুই বছর ধরে চলছে টানা হেঁচড়া। সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে প্রতিযোগিতায় সাইফ পাওয়ারটেক ও দুই এমপির যৌথ জোটের লোভনীয় প্রস্তাবে নতুন করে আলোচনায় এই টার্মিনাল। প্রশ্ন উঠেছে নানা পক্ষের স্বার্থের বিরোধে শেষপর্যন্ত কার হাতে যাচ্ছে এনসিটি।

কক্সবাজারে শুরু হলো দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর টার্মিনাল নির্মাণ কাজ
কক্সবাজারের মহেশখালীতে শুরু হলো দেশের প্রথম গভীর সমুন্দ্রবন্দর নির্মাণের ড্রেজিং ও টার্মিনাল নির্মাণ কাজ। আজ (রোববার, ৩ মে) সকালে জাপান থেকে আনা বিশেষায়িত ড্রেজার দিয়ে এ নির্মাণ কাজের শুভ সূচনা হয়।

প্রথমবার বেসরকারি প্রতিষ্ঠানকে টার্মিনাল নির্মাণের অনুমতি দিলো চট্টগ্রাম বন্দর
প্রথমবারের মতো এম জি এইচ শিপিং কোম্পানি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে টার্মিনাল নির্মাণের অনুমতি দিলো চট্টগ্রাম বন্দর। নগরীর পতেঙ্গা এলাকায় সাড়ে ৭ একর জায়গায় এ টার্মিনাল নির্মান করবে প্রতিষ্ঠানটি।

সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ ও টার্মিনাল ব্যবস্থাপনায় কঠোর সিদ্ধান্ত
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএসসিসির উদ্যোগ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ লক্ষ্যে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় অবৈধ টিকিট কাউন্টার উচ্ছেদ, টার্মিনাল ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং যাত্রীসেবা বাড়াতে একাধিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গুয়াংজু বিমানবন্দরে বিমান বাংলাদেশের টার্মিনাল পরিবর্তন
চীনের গুয়াংজুর বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টার্মিনাল পরিবর্তন করা হয়েছে। আজ (সোমবার, ২২ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।