দুর্ভোগ
ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ; পুলিশসহ আহত অর্ধশতাধিক

ভৈরবে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ; পুলিশসহ আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোস্ট্যান্ডে ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত শতাধিক যুবকের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় পুলিশসদস্যসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষের জেরে ঢাকা–সিলেট মহাসড়কের ভৈরব অংশ দীর্ঘ সময় বন্ধ থাকায় শত শত যানবাহন আটকে থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

জলাবদ্ধতায় হিলি সরকারি কলেজ মাঠ: দুর্ভোগে শিক্ষার্থীরা

জলাবদ্ধতায় হিলি সরকারি কলেজ মাঠ: দুর্ভোগে শিক্ষার্থীরা

উজানের ঢল আর বৃষ্টির পানিতে বছরের বেশিরভাগ সময়ই ডুবে থাকে হিলির হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠ ও আশপাশের এলাকা। এতে চলাচলসহ খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। এই মাঠ থেকে তৈরি হয়েছে জাতীয় ফুটবল দলের বেশকিছু খেলোয়াড়। দীর্ঘদিন ধরে চলা এ সমস্যার দ্রুত স্থায়ী সমাধান চান তারা।

গণপরিবহন আধুনিকায়ন ও সড়কে দুর্ভোগ কমাতে বড় উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী

গণপরিবহন আধুনিকায়ন ও সড়কে দুর্ভোগ কমাতে বড় উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী

গণপরিবহন আধুনিকায়ন ও মানুষের দুর্ভোগ কমাতে একাধিক বড় উদ্যোগের পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ২ মার্চ) সকালে সচিবালয়ে পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হকের সঙ্গে এক বৈঠকে তিনি এসব পরিকল্পনার কথা জানান।

রাজধানীর কাছেই ‘অন্ধকার দ্বীপ’: ৫৪ বছরেও মেলেনি সেতু, ৩ লাখ মানুষের নিত্য দুর্ভোগ

রাজধানীর কাছেই ‘অন্ধকার দ্বীপ’: ৫৪ বছরেও মেলেনি সেতু, ৩ লাখ মানুষের নিত্য দুর্ভোগ

একটি সেতুর অভাবে রাজধানী থেকে বিচ্ছিন্ন প্রায় ৩ লাখ মানুষ। খেয়া নৌকায় নদী পারাপারে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। মিরপুর থেকে মাত্র ৫ মিনিটের দূরত্ব হলেও গেল ৫৪ বছরেও এখানে গড়ে ওঠেনি কোন হাসপাতাল, নেই তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান। পানি, গ্যাস, বিদ্যুৎসহ নানা সংকটে পিছিয়ে কাউন্দিয়া-বনগ্রামের বাসিন্দারা। একই সংকটে রাজধানীর উত্তরখান-দক্ষিনখান এলাকার ৫টি ওয়ার্ডের প্রায় ২ লাখ বাসিন্দা। রাত হলেই অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয় এলাকাটি। স্থানীয়দের অভিযোগ, ভোট এলেই প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও, কথা রাখেনি কেউ।

দ্রুত সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর আশ্বাস চীনা রাষ্ট্রদূতের

দ্রুত সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর আশ্বাস চীনা রাষ্ট্রদূতের

দ্রুততম সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর আশ্বাস দিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) সকালে রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর ভাঙ্গন প্রবণ এলাকা পরিদর্শনের পর এসব কথা বলেন তিনি।

ব্রিটিশ আমলের ভবনে চিকিৎসা, দুর্ভোগে রোগীরা

ব্রিটিশ আমলের ভবনে চিকিৎসা, দুর্ভোগে রোগীরা

নগরীর প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে প্রায় দুইশত বছর পুরনো ১০০ শয্যার কুমিল্লা জেনারেল হাসপাতাল। ব্রিটিশ আমলে নির্মিত এই হাসপাতালের জীর্ণ ভবনেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা। নতুন অবকাঠামো গড়ে না উঠলে দুর্ভোগ কমবে না চিকিৎসক ও রোগীদের। যদিও কর্তৃপক্ষের দাবি নতুন ভবন নির্মাণের প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

দিনাজপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলায় আজ (শুক্রবার, ৩ জানুয়ারি) সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।

জামালপুরে অটোরিকশা চালকদের অর্ধদিবস ধর্মঘট, ৫ দাবি

জামালপুরে অটোরিকশা চালকদের অর্ধদিবস ধর্মঘট, ৫ দাবি

জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্সের নবায়ন ফি কমানো, নতুন করে লাইসেন্স প্রদান না করা, লাইসেন্স-বিহীন গাড়ী চলাচল বন্ধসহ ৫ দফা দাবিতে অটোরিকশা চালকদের অর্ধদিবস ধর্মঘট চলছে। আজ (রোববার, ২ নভেম্বর) সকাল থেকে ইজি-বাইক ও রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘট অব্যাহত থাকবে দুপুর ২টা পর্যন্ত ।

ঢাকা–সিলেট মহাসড়কে দুর্ভোগ ও বৈষম্যের প্রতিবাদে সিলেটে প্রতীকী অনশন

ঢাকা–সিলেট মহাসড়কে দুর্ভোগ ও বৈষম্যের প্রতিবাদে সিলেটে প্রতীকী অনশন

ঢাকা–সিলেট মহাসড়ক, রেল ও আকাশপথে দীর্ঘদিনের দুর্ভোগ ও বৈষম্যের প্রতিবাদে সিলেটে এক ঘণ্টার প্রতীকী অনশন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। আজ (রোববার, ১২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলে, এতে কার্যত অচল হয়ে পড়ে সিলেট নগরী।

ঢাকা-সিলেট মহাসড়কে ১৫ কিলোমিটার অংশে তীব্র যানজট

ঢাকা-সিলেট মহাসড়কে ১৫ কিলোমিটার অংশে তীব্র যানজট

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অন্তত ১৫ কিলোমিটার অংশে তীব্র যানজট তৈরি হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে মহাসড়কের আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত যানজট তৈরি হয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা।

চট্টগ্রামে খোলা ডাস্টবিনে নগরবাসীর দুর্ভোগ

চট্টগ্রামে খোলা ডাস্টবিনে নগরবাসীর দুর্ভোগ

চট্টগ্রাম নগরীর প্রধান সড়ক ও ব্যস্ততম মোড়ের পাশে খোলা ডাস্টবিন থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, নগরীর এক হাজার ডাস্টবিনের প্রায় ৬০ শতাংশই খোলা অবস্থায় রয়েছে। পরিচ্ছন্নকর্মীরা দিনে দুপুরে এসব ডাস্টবিন পরিষ্কার করায় দুর্গন্ধ ও ভোগান্তি আরও বাড়ছে নগরবাসীর। অথচ গত তিন মেয়র নগরীকে ক্লিন অ্যান্ড গ্রিন করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বর্জ্যকে শক্তিতে রূপান্তরের স্বপ্ন দেখিয়েছেন— কিন্তু তা বাস্তবে রূপ পায়নি।

রূপসা ঘাটে অব্যবস্থাপনার হযবরল দশা

রূপসা ঘাটে অব্যবস্থাপনার হযবরল দশা

জনসাধারণের পারাপারে খুলনায় সব থেকে বড় ঘাট হিসাবে পরিচিত রূপসা ঘাটে এখন চরম অব্যবস্থাপনা। মালিকানা নিয়ে দ্বন্দ্ব, সরকারি কোষাগারে কম রাজস্ব জমাসহ সংস্কারের কোনো উদ্যোগ নেই এ ঘাটে। এদিকে দিনের পর দিন ভোগান্তি বেড়েই চলেছে হাজার হাজার মানুষের। বাড়তি টোলের চাপ ও টোল আদায়কারীদের দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে পারাপারকারীদের। রয়েছে ঘাটের দখল নিয়ে টানাটানির চিত্র।