জরুরি অবস্থায় পাকিস্তান ক্রিকেটের সূচি পরিবর্তন

পিসিবির লোগো
ক্রিকেট
এখন মাঠে
0

জরুরী অবস্থা জারি করায় পাকিস্তানের প্রেসিডেন্টস ট্রফি গ্রেড ওয়ান ক্রিকেট টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

খাইবার পাখতুনখোয়া প্রদেশে রাজনৈতিক অস্থিরতা এবং জরুরি অবস্থা জারির পর পেশোয়ার ও অ্যাবোটাবাদ থেকে সরিয়ে নেয়া হয়েছে কয়েকটি ম্যাচ। আগামী ১৪ অক্টোবর থেকে শেখুপুরা ও লাহোরে অনুষ্ঠিত হবে এসব ম্যাচ।

এদিকে, টুর্নামেন্টের শেষ রাউন্ডের ম্যাচগুলোও এক দিন পিছিয়ে ১৯ অক্টোবর থেকে শুরু হবে। বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে স্টেট ব্যাংক অব পাকিস্তান, তাদের সংগ্রহ ৮৪ পয়েন্ট।

৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঘানি। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

জেআর