এক লাইভ অনুষ্ঠানে আফ্রিদি দাবি করেন ইরফান খান নিয়াজির প্রকৃত বয়স তার সরকারী নথীতে উল্লেখকৃত বয়সের চেয়ে ভিন্ন। তরুণ পর্যায়ে এমন ঘটনা ক্রিকেটে নতুন নয় বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন:
আফ্রিদির মতে, ভবিষ্যতে ক্রিকেটে এ ধরনের বিতর্ক এড়াতে ক্রিকেটারদের বয়স যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে আরও কঠোর পদক্ষেপ নেয়া উচিত।
তবে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সাদামাটা পারফরম্যান্সে সমালোচনায় জর্জরিত পিসিবি। এমন পরিস্থিতিতে শহীদ আফ্রিদির এমন মন্তব্যে শুরু হলো নতুন বিতর্ক।





