পিএসএল থেকে নিষিদ্ধ দাশুন শানাকা

দাশুন শানাকা
ক্রিকেট
এখন মাঠে
0

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে দাশুন শানাকাকে ১ বছরের জন্য নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। যার অর্থ আগামী পিএসএলে দেখা যাবে না লঙ্কান তারকাকে।

চলতি মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে ৭৫ লাখ রূপিতে চুক্তি করেছিলেন শানাকা। কিন্তু স্যাম কারানের চোটে ডাক পান আইপিএল দল রাজস্থান রয়্যালসে। আর ডাক পেয়েই পিএসএল দলের সঙ্গে চুক্তি বাতিল করেন শানাকা।

আরও পড়ুন:

শেষ মুহূর্তে এভাবে চুক্তি বাতিল করাকে অপরাধ হিসেবে দেখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের ভাষ্য, শানাকার এমন আচরণ লাহোর কালান্দার্স দলের পরিকল্পনা ব্যহত করেছে। একইসঙ্গে পিএসএলের চুক্তিগত কাঠামো দূর্বল করেছে।

এর আগে একই অপরাধে শাস্তি পেয়েছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি। পিএসএলের ইসলামাবাদ ইউনাইটেড ছেড়ে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন তিনি।

জেআর