
রিয়াদ বিমানবন্দর বন্ধের মেয়াদ বাড়লো শনিবার পর্যন্ত
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধের মেয়াদ আগামী শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত বাড়ানো হয়েছে। বিমানবন্দরের সুযোগ-সুবিধার নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদন এ তথ্য উঠেছে।

‘রিয়াদ বিমানবন্দরে হামলায় এখন পর্যন্ত ১০ ফ্লাইট বাতিল, আটকা ৩৪৩১ যাত্রী’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১০টি ফ্লাইট বাতিল হয়েছে এবং এতে ৩ হাজার ৪৩১ জন যাত্রী আটকে পড়েছেন। আটকে পড়া যাত্রীদের আর্থিক ক্ষতি এড়াতে ক্যানসেলেশন ফি ছাড়াই টিকিট পুনরায় ইস্যুর নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

রিয়াদ বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ; বাতিল একাধিক ফ্লাইট
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধির মধ্যেই এই ঘটনা ঘটলো।

রিয়াদ বিমানবন্দরের কাছে আগুন; বিপর্যস্ত ফ্লাইট চলাচল
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমানবন্দর এলাকার জ্বালানি ডিপোর দিক থেকে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। এ ঘটনার পর সেখানে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে বিমান চলাচল।

কারিগরি জটিলতায় যুক্তরাজ্যে ১৮০০ ফ্লাইট বাতিল, বিলম্বিত কয়েকশো
এয়ার ট্রাফিক কন্ট্রোলে প্রযুক্তিগত জটিলতায় যুক্তরাজ্যের আকাশপথে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। লন্ডনের হিথ্রোসহ বিভিন্ন বিমানবন্দরে বাতিল হয়েছে প্রায় ১৮০০ ফ্লাইট, বিলম্বিত কয়েকশো। এতে, বিপাকে পড়েছে বিমান সংস্থাগুলো। চরম ভোগান্তিতে বিভিন্ন রুটের যাত্রীরা। তবে ফ্লাইট চলাচল পুরোপুরি বন্ধ হয়নি। খোলা রয়েছে যুক্তরাজ্যের আকাশসীমাও। ব্রিটিশ এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ সংস্থা ন্যাটস জানিয়েছে, তাদের সিস্টেম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

আনাক ক্রাকাতোয়া থেকে অগ্নুৎপাত; জাকার্তায় উড়োজাহাজ চলাচল ব্যাহত
ইন্দোনেশিয়ার জাকার্তার কাছে অবস্থিত দেশের প্রধান বিমানবন্দর সুকর্ন-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সক্রিয় আগ্নেয়গিরি আনাক ক্রাকাতাও থেকে উদগিরণ হওয়া ছাই রাজধানীর আকাশে ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ঝড়ের আশঙ্কায় জাপানে শতাধিক ফ্লাইট বাতিল
জাপানের দিকে ধেয়ে আসা দু’টি ক্রান্তীয় ঝড়ের কারণে আজ (শুক্রবার, ২৬ জুন) ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে দেশটির বিভিন্ন বিমান সংস্থা। পাশাপাশি কয়েকটি এলাকায় সম্ভাব্য বন্যা ও ভূমিধসের আশঙ্কায় কর্তৃপক্ষ বাসিন্দাদের সরিয়ে নেয়ার পরামর্শ দিয়েছে।

হরমুজ প্রণালি বন্ধ হলে জেট জ্বালানির মজুত শেষ হতে পারে ছয় সপ্তাহ: আন্তর্জাতিক জ্বালানি সংস্থা
ইউরোপে সম্ভবত ছয় সপ্তাহ বা এর কাছাকাছি জেট ফুয়েল মজুত আছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)-এর প্রধান ফাতিহ বিরোল। অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, ‘ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতে তেল সরবরাহ বন্ধ থাকলে “শিগগিরই” ফ্লাইট বাতিলের মতো পরিস্থিতি হতে পারে।’ আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে মোট ১৮৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হলো।

মধ্যপ্রাচ্য সংকটে ফ্লাইট বিপর্যয়; আজ বাতিল ২৬টি, মোট ৬১৪টি
মধ্যপ্রাচ্যে সৃষ্ট সংকটের কারণে নিরাপত্তা শঙ্কায় কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করেদ দেয়ায় প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যার পরিপ্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) মোট ২৬ টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে রপ্তানি ব্যাহত, ফ্লাইট বাতিলের ঝুঁকি
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব এখন সরাসরি পড়ছে বাংলাদেশের বাণিজ্য খাতে। একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরের কার্গো ভিলেজে জমে আছে বিপুল পরিমাণ রপ্তানি পণ্য। সময়মতো পণ্য পাঠাতে না পারায় বাড়ছে অর্ডার বাতিলের ঝুঁকি, আর ভাড়া বাড়ায় ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি: এখন পর্যন্ত ৪৭৭টি ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর প্রভাবে গত কয়েকদিনে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৭৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে আজ (শনিবার, ১৪ মার্চ) শাহজালাল বিমানবন্দর থেকে বাতিল হয়েছে ২৬টি ফ্লাইট।