এশিয়ান গেমস হকি: শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের দাপুটে জয়

মাঠে বাংলাদেশ হকি দলের উদযাপনের একটি মুহূর্ত
অন্য সব খেলা
এখন মাঠে
0

জাপানের আইচি-নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমস পুরুষ হকিতে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। একপেশে দাপটের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে জিমি-আমিরুলরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ দল। প্রথম কোয়ার্টারেই আমিরুলের গোলে এগিয়ে যায় লাল-সবুজরা। দ্বিতীয় কোয়ার্টারে আরও এক গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রোমান সরকারের দল।

আরও পড়ুন:

দলের হয়ে ২টি করে গোল করেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম। এছাড়া একটি গোল করেন মাহবুব হোসে।

পুরো ম্যাচে বাংলাদেশ দল মোট ১৫টিরও বেশি পেনালটি কর্নার আদায় করে শ্রীলঙ্কার রক্ষণভাগকে চরম ব্যস্ত রাখে। অন্যদিকে, শ্রীলঙ্কার কুশল একটি গোল শোধ করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে, বাংলাদেশের জয় রুখতে পারেনি।

এসএইচ