এতে বলা হয়েছে, গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩২ জন, লালবাগ বিভাগ ৩৬ জন, ওয়ারী বিভাগ ৫৬ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, তেজগাঁও বিভাগ ১০৫ জন, মিরপুর বিভাগ ১৩২ জন, গুলশান বিভাগ ৪০ জন, উত্তরা বিভাগ ৪১ জন, এসআরইউ বিভাগ ৪ ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ১টি অবিষ্ফোরিত ককটেল, ১৩টি বিষ্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২১৪২ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ১৮ বোতল বিদেশি মদ, ১১৮ ক্যান বিয়ার, ১টি সিএনজি, ১৪টি মোবাইলফোন, নগদ ২৬০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।





