রাজশাহীতে নির্বাচন নিয়ে কথা বলতে ‘রাজি’ হলেন না আইন উপদেষ্টা

রাজশাহী
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল
এখন জনপদে
0

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজশাহীতে কোনো কথা বলতে রাজি হলেন না আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ (শনিবার, ৮ নভেম্বর) সকালে তিনি রাজশাহী নগরীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বললেও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো কথা বলতে তিনি অস্বীকৃতি জানান। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে কথা বলতে আমি রাজশাহী আসিনি।

নির্বাচন নিয়ে কথা না বললেও টিটিসি নিয়ে কথা বলেছেন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। সারাদেশে শতাধিক টিটিসি আছে। এখানে যারা কাজ করেন, তারা কর্মসংস্থানের জন্য দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মেয়েদের যে টিটিসি রাজশাহীতে অবস্থিত সেটি বাংলাদেশের মধ্যে অন্যতম।’

তিনি বলেন, ‘টিটিসিগুলো ভালো চলছে। সবাই মিলে কাজ করলে প্রতিষ্ঠানগুলো আরও এগিয়ে যাবে।’

আরও পড়ুন:

এর আগে, সকাল সোয়া ১০টার দিকে তিনি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। এসময় রাজশাহী জেলা প্রশাসকসহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজশাহীর এ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা তিনি নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশে রওনা দেন।

এসএইচ