ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বালুবাহী ট্রাক উল্টে নিহত ১, আহত ১

টাঙ্গাইল
দুর্ঘটনা কবলিত ট্রাক
এখন জনপদে
1

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের আনালিয়াবাড়ি এলাকায় বালুবাহী ট্রাক উল্টে এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক যুবক আহত হয়েছে। নিহত ব্যক্তি ভূঞাপুরের চাঁন আমুলা এলাকার হায়দার আলীর ছেলে রিফাত (২৪)।

আজ (বুধবার, ৪ মার্চ) বিকেলে উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন:

এলেঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মোহাম্মদ আতাউর রহমান জানান, যমুনা এলাকা থেকে বালুভর্তি একটি ট্রাক ঢাকার দিয়ে যাচ্ছিলো। এসময় ঘটনাস্থলে পৌঁছানোর পর একটি বাস পেছন থেকে ওভারটেক করার সময় ট্রাকটিকে চাপা দিয়ে চলে যায়৷

জানান, পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই রিফাত নিহত হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএস