নিহতরা হলেন—মোটরসাইকেল আরোহী নয়ন উরাং (১৯), উত্তম উরাং (২০) ও তপু কর্মকার (১৬)।
তাদের সবার বাড়ি ফটিকছড়ি উপজেলার হারয়ালছড়ি ইউনিয়নের হাজারীখীল এলাকায়।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় একটি বৌভাত অনুষ্ঠানে অংশ নিতে দু’টি বাস যায়। অনুষ্ঠান শেষে ফেরার পথে পেলাগাজী দিঘি এলাকায় বাস দু’টির একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত চারজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।





