দিনাজপুরের প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত

দিনাজপুর
দুর্ঘটনার শিকার ইজিবাইক
এখন জনপদে
1

দিনাজপুরের বিরামপুরে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় হাবিবুর রহমান নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের এক যাত্রী আহত হয়েছে। আজ (শুক্রবার, ২০ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার চন্ডিপুর গ্যাসপাম্পের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে হাবিবুর রহমান বিরামপুর থেকে ইজিবাইকে যাত্রী নিয়ে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন। গাড়িটি চন্ডিপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক হাবিবুর রহমান মারা যান।

আরও পড়ুন:

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, ‘সকালে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আর প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।’

নিহত হাবিবুর রহমান বিরামপুর উপজেলার কলেজবাজার (শিমুলতলী) গ্রামের মৃত খেজমত আলীর ছেলে।

জেআর