সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, উড়ে গেলো রান্নাঘর ও বাথরুমের ছাদ

উদ্ধার কাজ করেছে ফায়ার সার্ভিস
এখন জনপদে
4

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একটি বাড়ির রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ২১ মার্চ) সন্ধ্যায় কদমতলী খালপাড়ে পেয়ারা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আদমজী ইপিজেড স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:

আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিরন মিয়া জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। এতে বাড়িটির রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে গিয়ে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, ‘ঈদের ছুটির কারণে বাড়িটিতে ভাড়াটিয়া এবং আশপাশে মানুষের উপস্থিতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।’ এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এএম