আজ (বুধবার, ২৫ মার্চ) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার নাগ ডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার কয়েকশ নারী ও পুরুষ বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।
অভিযুক্ত আবুল হাসনাত ছোট পাথাইলহাট এলাকার অ্যাডভোকেট শামসুল হক নান্নুর ছেলে। বর্তমানে দুর্নীতি দমন কমিশন-দুদকের পরিচালক (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) হিসেবে কর্মরত।
আরও পড়ুন:
মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, আবুল হাসনাত একজন ভুয়া মুক্তিযোদ্ধার ছেলে। সে পুলিশ কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতার ছেলে হওয়ায় আওয়ামী লীগের আমলের ১৭ বছরে দলীয় প্রভাবে এলাকার আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, অত্যাচার নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ।
এ বিষয়ে অভিযুক্ত দুদক কর্মকর্তা আবুল হাসনাত বলেন, ‘কি নিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হলো আমি জানি। কিছুদিন আগে জমি নিয়ে মারামারি হয়েছে, এজন্য হয়তো (মানববন্ধন) হয়েছে। জমির বিষয়ে মামলা-মোকদ্দমা আছে। কাগজপত্র দেখে যাদের কাগজপত্র ঠিক আছে তারাই জমি পাবে। কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’





