আফগানদের হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জয়ের পর ইকবালকে ছড়িয়ে ধরেন সতীর্থরা
ক্রিকেট
এখন মাঠে
0

শেষ উইকেটের লড়াইয়ে স্নায়ু ধরে রেখে আফগানিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’। সেই সঙ্গে নিশ্চিত করেছে এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনাল।

১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮৩ রানেই ৫ ব্যাটারকে হারিয়ে বসে দল। সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের ২৮ রানের ইনিংসেও কাটেনি শঙ্কা।

১৬২ রানে নবম উইকেট পতনের পরও হাল ছাড়েননি ইকবাল হোসেন ইমন। শেষ পর্যন্ত ৪৬তম ওভারে চার ও ছক্কা হাঁকিয়ে ৪৫ দশমিক ৫ ওভারে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সোমবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’।

এফএস