পুলিশ বাহিনী বর্তমান পোশাকে সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
এখন জনপদে
0

পুলিশ বাহিনীর বর্তমান পোশাকে পুলিশ সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘পুলিশ আগের ঐতিহ্যবাহী যে কোনো একটি পোশাক যেন পায়, সে বিষয়ে সবমহলের সঙ্গে আলোচনা করে একটি সিদ্ধান্ত দেবো।’

আজ (শনিবার, ২৮ মার্চ) ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে রাজশাহী সারদা পুলিশ অ্যাকাডেমিতে এ কথা জানান তিনি।

পুলিশ বাহিনীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে। রাষ্ট্রের রূপান্তরকালে সততা, দক্ষতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সমাজের ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আপনারা গুরুত্বপূর্ণ সৈনিক।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আইনের চোখে সবাই সমান, হোক সে রাজনৈতিক দলের ব্যক্তি বা সাধারণ লোক। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি ও দেশে শান্তি প্রতিষ্ঠা করা।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো দলের পেটুয়া বা লাঠিয়াল বাহিনী নয়। বরং পুলিশ হবে জনগণের বন্ধু। জনগণের সেবক হোন, সাধারণ মানুষ যখন থানায় আসে তারা যেন আপনাদের মাঝে সেবা মানসিকতা খুঁজে পায়।’

এফএস