নারায়ণগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের একটি হোটেলেিআগুন
এখন জনপদে
0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ (রোববার, ২৯ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার গোদনাইল বাগপাড়া এলাকায় শাহিদা নামে এক নারীর পরিচালিত হোটেলে এ বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হোটেলের ভেতরে থাকা একটি গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:

এ বিষয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. মিরন মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এফএস