২৮ বিজিবির তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে ডিজেল মজুদের খবর পেয়ে বিকালে সাচনা বাজারে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও বিজিবির টাস্কর্ফোস।
এসময় সাচনা বাজার, যমুনা অয়েল কোম্পানির বার্জ ডিপোর কাছাকাছি সাচনা বাজারে নবী হোসেনের বাসার নিচতলা থেকে অভিযান চালিয়ে ২০০ লিটারের ১০ টি ড্রাম ও খোলা ড্রামে ৮০ লিটারসহ মোট ২ হাজার ৮০ লিটার ডিজেল জব্দ করা হয়।
আরও পড়ুন:
এছাড়াও ডিজেলের ৩ টি খালি ড্রামও জব্দ করা হয়। এরপর জব্দকৃত ডিজেলের খালি ড্রাম ও ডিজেল সাচনা বাজার যমুনা অয়েল কোম্পানি বার্জ ডিপোর দায়িত্বে থাকা মো. শাহজালালের জিম্মায় রাখা হয়।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘সাচনা বাজার থেকে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়েছে। এসব ডিজেলের বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





