ফেসবুক পোস্টে কমেন্টের জেরে সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০

সুনামগঞ্জ
দু’পক্ষের সংঘর্ষ
এখন জনপদে
0

সুনামগঞ্জের ছাতকে ফেসবুকের একটি পোস্টের কমেন্টকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ (শনিবার, ৪ এপ্রিল) বিকেলে উপজেলার চরমহল্লা ইউনিয়নের কাইল্যাচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কয়েকটি দোকান ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মাওলানা নাজমুল হক নসিব চরমহল্লা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে একটি ফেসবুক পোস্ট দেন। ওই পোস্টে গ্রামের সুন্দর আলীর ছেলে লাহিন মিয়া বিরূপ মন্তব্য করলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে দেশিয় অস্ত্রসহ সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।’

এসএইচ