যশোরে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

আটক যুবক
এখন জনপদে
0

যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ আলী হোসেন নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আজ (সোমবার, ৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে যশোর শহরের সন্ধানী সুপার মার্কেটে একটি মোবাইল মেরামতের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আলী হোসেন ওই দোকানের মালিক। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোটা গ্রামের আবু মুছার ছেলে।

ডিবি পুলিশের এসআই অলোক কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সন্ধানী সুপার মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এসময় মার্কেটের ‘তন্বী ইলেকট্রনিকস’ নামে একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন:

সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অবৈধ অস্ত্র রাখার দায়ে দোকান মালিক আলী হোসেনকে তাৎক্ষণিকভাবে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আটক আলী হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এফএস