এলজিইডি
ভূমি জটিলতায় ২ বছর বন্ধ; সেতু নির্মাণ শেষ হয়নি ৫ বছরেও

ভূমি জটিলতায় ২ বছর বন্ধ; সেতু নির্মাণ শেষ হয়নি ৫ বছরেও

মাদারীপুরে পাঁচ বছরেও শেষ হয়নি পখিরা-রাজারচর সেতুর নির্মাণকাজ। ভূমি অধিগ্রহণ জটিলতায় দু’বছরের বেশি সময় ধরে বন্ধ ৫৪ কোটি ৩৯ লাখ টাকার এই প্রকল্পের কাজ। অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রীও। এলজিইডি বলছে, সব জটিলতা কাটিয়ে শিগগিরই আবার শুরু হবে নির্মাণকাজ।

সেতুতে রডের পরিবর্তে বাঁশ: দুজনকে কারণ দর্শানোর নির্দেশ, উপ-সহকারী প্রকৌশলী বরখাস্ত

সেতুতে রডের পরিবর্তে বাঁশ: দুজনকে কারণ দর্শানোর নির্দেশ, উপ-সহকারী প্রকৌশলী বরখাস্ত

টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপ-সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে নির্বাহী প্রকৌশলীসহ দুই প্রকৌশলীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। গতকাল (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশ ও চিঠির মাধ্যমে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

বান্দরবানে বন্যায় ২১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

বান্দরবানে বন্যায় ২১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। জেলার বিভিন্ন উপজেলায় সড়ক, কালভার্ট, সেতু, পানি সরবরাহ ব্যবস্থা ও স্যানিটেশন অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতির হিসেব করেছে।

‘সড়ক কার্পেটিংয়ে অনিয়ম’ তুলে ধরা ভিডিও ভাইরাল; কাজ বন্ধ করলো এলজিইডি

‘সড়ক কার্পেটিংয়ে অনিয়ম’ তুলে ধরা ভিডিও ভাইরাল; কাজ বন্ধ করলো এলজিইডি

‘কুমিল্লার লালমাই উপজেলার জয়গনর থেকে নাগরিপাড়া পর্যন্ত সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ না করতেই কার্পেটিং উঠে যাচ্ছে’— এ বিষয়টি তুলে ধরা এক ফেসবুক লাইভ ভাইরালের পর সড়কের এ কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

ঠাকুরগাঁওয়ে গ্রামীণ সড়ক উন্নয়নে এলজিইডির কর্মশালা

ঠাকুরগাঁওয়ে গ্রামীণ সড়ক উন্নয়নে এলজিইডির কর্মশালা

ঠাকুরগাঁওয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত এ কর্মশালাগুলোর মূল লক্ষ্য জনপ্রতিনিধি ও স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সংস্কার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

এলজিইডির প্রধান প্রকৌশলীর নিয়োগ আদেশ বাতিল

এলজিইডির প্রধান প্রকৌশলীর নিয়োগ আদেশ বাতিল

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী পদে মো. আব্দুর রশীদ মিয়ার নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। গতকাল (শনিবার, ২৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নদী ভাঙনে বিলীন দেওয়ানগঞ্জের দেড় শতাধিক বসতবাড়ি

নদী ভাঙনে বিলীন দেওয়ানগঞ্জের দেড় শতাধিক বসতবাড়ি

যমুনা নদীর বাম তীরে ভাঙনের খবর নতুন কিছু নয়। বছরের পর বছর ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়েছে গ্রামের পর গ্রাম। বাস্তুচ্যুত হয়েছে অসংখ্য মানুষ। এবার অসময়ের তীব্র ভাঙনে জামালপুরের দেওয়ানগঞ্জে নদীগর্ভে বিলীন হয়েছে দেড় শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি। এছাড়াও এলজিইডি’র সদ্য সংস্কার করা প্রায় দুইশ মিটার পাকা সড়ক নদীগর্ভে চলে গেছে। এতে হুমকির মুখে রয়েছে আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শিবচর-মাদারীপুরের ৪ সেতুর নির্মাণকাজ স্থবির; প্রকল্পের নামে এলজিইডির ‘খামখেয়ালিপনা’

শিবচর-মাদারীপুরের ৪ সেতুর নির্মাণকাজ স্থবির; প্রকল্পের নামে এলজিইডির ‘খামখেয়ালিপনা’

পদ্মা সেতু হয়ে শিবচর-মাদারীপুর সড়কের ৪টি সেতুর নির্মাণকাজ থমকে আছে। জমি অধিগ্রহণের প্রস্তাবনা না দিয়ে এমনকি ভূমি মন্ত্রণালয় থেকে জমি অধিগ্রহণের প্রশাসনিক অনুমোদন না নিয়েই তড়িঘড়ি প্রকল্পের কাজ শুরু করে এলজিইডি। তৎকালীন রাজনৈতিক ক্ষমতার অপপ্রয়োগ করে নিয়মবহির্ভূত এমন কাজ করায় সৃষ্টি হয়েছে জটিলতা। প্রকল্পের মাঝপথে থেমেছে সেতুগুলোর নির্মাণ কাজ। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। এলজিইডি ভূমি অধিগ্রহণ জটিলতার দায় জেলা প্রশাসনের ওপর চাপালেও জেলা প্রশাসন বলছে ভিন্ন কথা।

ঠিকাদার পালানোয় বন্ধ শেরপুরে সড়কের কাজ; দুর্ভোগে ২০ হাজার মানুষ

ঠিকাদার পালানোয় বন্ধ শেরপুরে সড়কের কাজ; দুর্ভোগে ২০ হাজার মানুষ

শেরপুর সদরের কামারের চর ইউনিয়নে সড়কের নির্মাণকাজ দেড় বছর ধরে বন্ধ। চরম দুর্ভোগে ২০ হাজারেরও বেশি মানুষ। এলজিইডি বলছে, গেল বছর জুলাই অভ্যুত্থানের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় এ ভোগান্তি। তাই দ্রুত সড়কের নির্মাণকাজ শেষ করার দাবি জানান স্থানীয়রা।

ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে কক্সবাজারের তিনটি সড়কে চলাচলকারীদের

ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে কক্সবাজারের তিনটি সড়কে চলাচলকারীদের

বেরিয়ে আছে বড় বড় ইটের খোয়া, হেলেদুলে চলছে গাড়ি, কোথাও উঁচু কোথাও গর্ত। এমন দুরবস্থা কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ও খুরুশকুল এলাকার তিনটি গুরুত্বপূর্ণ সড়কের। এক বছরেরও বেশি সময় ধরে ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে।

গড়াই নদে সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে এলজিইডির প্রকল্প পরিচালক

গড়াই নদে সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে এলজিইডির প্রকল্প পরিচালক

কুষ্টিয়ার গড়াই নদে বহুল প্রত্যাশিত একটি সেতু নির্মাণের লক্ষ্যে ঘোড়াইঘাট এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সদর দপ্তরের প্রকল্প পরিচালক এবাদত আলী। আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার ঘোড়াইঘাটে তিনি স্থান পরিদর্শন করেন।

কুমিল্লার শাসনগাছা-ব্রাহ্মণপাড়া সড়ক: বর্ষার ক্ষতচিহ্নে ঝুঁকিতে ৬২ লাখ মানুষ

কুমিল্লার শাসনগাছা-ব্রাহ্মণপাড়া সড়ক: বর্ষার ক্ষতচিহ্নে ঝুঁকিতে ৬২ লাখ মানুষ

কুমিল্লায় গতবছরের বন্যায় বেহাল প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার সড়ক। এখনও মেরামত হয়নি ক্ষতচিহ্ন। পিচ ঢালাই উঠে সৃষ্ট খানাখন্দ আর গর্তে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। শহরতলী থেকে প্রত্যন্ত গ্রাম, দুর্ভোগ ও ভোগান্তি নিত্যসঙ্গী জেলার ৬২ লাখ বাসিন্দার। এলজিইডি ও সওজ কর্তৃপক্ষ বলছে, বরাদ্দ সংকটে সংস্কার কাজ করা সম্ভব হচ্ছে না।