মানিকগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ
মানিকগঞ্জে উদ্ধারকৃত মরদেহ
এখন জনপদে
0

মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের দক্ষিণ বার্থা এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে একটি অটোরিকশাও জব্দ করা হয়।

আরও পড়ুন:

পুলিশ সূত্রে জানা যায়, আজ কয়েকজন শিশু প্রথমে রাস্তার পাশে একটি পরিত্যক্ত অটোরিকশা দেখতে পেয়ে বিষয়টি এলাকাবাসীকে জানায়। পরে স্থানীয়রা সেখানে গিয়ে অটোরিকশার কিছু দূরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এসএইচ