ঠাকুরগাঁওয়ে ভারতের অভ্যন্তরে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক

ঠাকুরগাঁও
প্রতীকী ছবি
এখন জনপদে
3

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বুজরুক বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ক্যাম্পের দায়িত্বাধীন সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে খোচাবাড়ী ক্যাম্পের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে সোহাগ আলী (২৫) নামে এক বাংলাদেশি যুবক আটক হয়েছেন।

আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) রাতে মোবাইলফোনে বিষিয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ।

এর আগে, ভোর রাত সাড়ে ৪টার দিকে সীমান্তের মেইন পিলার ১৬১/১ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহাগ আলী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কড়ুয়া ফতেহপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

আরও পড়ুন:

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, সোহাগ আলী ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। কাজ শেষে ভোর রাতে হরিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে নিজ বাড়িতে ফেরার সময় ভারতের অভ্যন্তরে খোচাবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

এসএইচ