পাবনায় বাড়তি দামে ভৈজ্যতেল বিক্রয়ের অভিযোগে জরিমানা

অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিকার
এখন জনপদে
2

পাবনায় ভৈজ্যতেল সরকারী নির্ধারিত দামে বিক্রয় না করার অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

আজ (বুধবার, ৮ এপ্রিল) দুপুর ২টায় পাবনা শহরের বড় বাজারে জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন:

অভিযানে সময় ভোক্তার সহকারী পরিচালক বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী ভৈজ্যতেল সরকার নির্ধারিত দামে না বিক্রয় করে বেশি মুনাফা অর্জনের লক্ষ্যে তেল বিক্রয় করে আসছিলো এবং খুচরা তেল বোতলজাত করেও বিক্রয় করছিলো কিছু ব্যবসায়ী, যা সম্পূর্ণ অবৈধ।’

এসময় ৬টি ভৈজ্যতেল ব্যবসায়ীকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।

জেআর