সীতাকুণ্ডে গুদামের ছাদ ভেঙে ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম
দুই শ্রমিকের মৃত্যু
এখন জনপদে
0

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গুদামের ছাদ ভেঙে দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৮ এপ্রিল) দুপুরে গুদামটির ছাদের কাজ মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন মোহাম্মদ জাফর ও জহির।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সীতাকুণ্ডের ভাটিয়ারী সাগর উপকূলে অল ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি গুদামে লোহার বিভিন্ন ধরনের জিনিস রাখা হতো।

গুদামটির টিনের ছাদ দুর্বল হয়ে পড়ায় মেরামত কাজ চলছিলো। দুপুরে হঠাৎ ছাদ ভেঙে নিচে পড়লে এ দুই শ্রমিক চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন:

পরে স্থানীয় ও পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।

এসএস