আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাস এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রশিবির ও ছাত্রদল উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উভয় সংগঠনের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিলে উত্তেজনার সৃষ্টি হয়; চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনাও।
আরও পড়ুন:
এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পর ছাত্রশিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঈশ্বরদীর রেলগেট এলাকায় সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তারা ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
তবে এ ঘটনায় দু’পক্ষের কারও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান। তিনি জানান, সরকারি কলেজ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।





