মৌলভীবাজারে বিজিবির অভিযানে ভারতীয় জিরা জব্দ

মৌলভীবাজার
বিজিবির অভিযান
অপরাধ
এখন জনপদে
4

মৌলভীবাজারের ৫২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্তৃক সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ হতে ভারত থেকে আসা অবৈধ অর্ধকোটি টাকার জিরা জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহলদল অভিযানের নামে। সীমান্ত থেকে আনুমানিক ৪ কিলোমিটার দূরে ১১২ বস্তা যা আনুমানিক ৩ হাজার ৩৬০ কেজি ভারতীয় জিরা আটক করেন। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ ৪০ হাজার টাকা।

আরও পড়ুন:

৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো আতাউর রহমান, এসইউপি জানান, পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

জেআর