পঞ্চগড়ে ট্রাকচাপায় আইনজীবী নিহত

নিহত সোলায়মান হক
এখন জনপদে
0

পঞ্চগড়ে বাড়ি ফেরার পথে সোলায়মান হক (৩৬) নামে এক তরুণ আইনজীবী নিহত হয়েছেন। আজ (বুধবার, ২৯ এপ্রিল) সন্ধ্যায় পঞ্চগড়ের চিনিকল মাড়েয়া সড়কের আহমদনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান হক জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের সর্দারপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি পঞ্চগড় আদালতের আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় দাপ্তরিক কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সোলেমান। ফেরার পথে আহম্মদনগর মসজিদ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি বালুবাহী ট্রাক তাকে চাপা হয়। ট্রাকের পেছনের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুন:

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পাশাপাশি আইনজীবীরা পৌঁছে সহকর্মীর মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম ট্রাক চাপায় ওই আইনজীবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক ট্রাক ও তার চালককে শনাক্ত করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এসএস