এসময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেন, ‘খাল পুনঃখননের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে, কৃষি জমি সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ইজিপিপি কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে সহায়ক হবে এ প্রকল্প।’
আরও পড়ুন
অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন; উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিব, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খুরশেদুর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।





