শেরপুরে ট্রলি চাপায় শিশুর মৃত্যু

নিহত শিশু
এখন জনপদে
0

শেরপুরে নানা বাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় আবিদ হাসান (৯) নামে এক শিশু নিহত হয়েছে। আজ (বুধবার, ১৮ নভেম্বর) দুপুরে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের নবীনগর পৌর এলাকার জামে মসজিদের সামনে ওই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবিদ হাসান সদর উপজেলার সাপমারী এলাকার মিলন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে শহরের নবীনগর এলাকায় নানাবাড়ি বেড়াতে আসে শিশু আবিদ। এদিকে আজ দুপুরে পৌর শহরের নবীনগর ইটবোঝাই ইঞ্জিনচালিত একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে শিশু আবিদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রলিটি জব্দ করা হয়েছে। নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

এসএস