মসজিদে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিহত আতিকুর রহমান শাহিন
এখন জনপদে
0

বরগুনার পাথরঘাটায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আতিকুর রহমান শাহিন নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ১২ মে) দুপুরে উপজেলার হাতেমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকুর রহমান শাহিন পাথরঘাটা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি স্থানীয় সাবেক ইউপি সদস্য মৃত গনি মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শাহিন নিজ বাড়ির সামনে অবস্থিত মসজিদে পাম্পের মাধ্যমে পানি দেয়ার কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন।

আরও পড়ুন:

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’

এসএস