ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং

ব্রাহ্মণবাড়িয়া
বিজিবির সতর্কতামূলক মাইকিং
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত দিয়ে ‘পুশইন’ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম সম্পর্কে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে সচেতনা বাড়াতে মাইকিং করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল (রোববার, ২৪ মে) থেকে সীমান্ত এলাকায় মাইকিং শুরু করেছে বিজিবির ৬০ ব্যাটালিয়ন। এর মাধ্যমে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের ভারত থেকে অবৈধ পুশইন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের বিষয়ে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে বিজিবির টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে। বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বিজিবির ৬০ ব্যটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, ৬০ ব্যটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে স্ব-স্ব সীমান্ত ফাঁড়ির মাধ্যমে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনে আহ্বান জানানো হচ্ছে মাইকিংয়ে।

আরও পড়ুন:

এছাড়া অবৈধ ‘পুশইন’ ও মানব পাচার প্রতিরোধসহ মাদক ও পণ্য চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে। অতীতে কয়েকবার এসব সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এসএইচ