জেলা প্রশাসক জানান, গত ২৯ এপ্রিল ফেনী পিটিআই মাঠে ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের ধূমসাদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাজীরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ফুটবল প্রতিযোগিতা হয়। সেখানে ধূমসাদ্দা বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদা খানম পলি দীর্ঘ সময় সাইডলাইনে দাঁড়িয়ে নিজ বিদ্যালয়ের খেলোয়াড়দের উৎসাহ ও নির্দেশনা দেন।
তিনি বলেন, ‘প্রশিক্ষকের মতো শিশুদের নির্দেশনা দেয়ার সেই ভিডিও কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। এতে তিনি খুশি হন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় শিক্ষিকাকে উপহার পাঠানো হয়।’
আরও পড়ুন:
উপহার পেয়ে আবেগাপ্লুত খালেদা খানম বলেন, ‘আমি অভিভূত ও বাকরুদ্ধ। এটা আমার জীবনের এক বিশাল অর্জন। ছোট্ট একটি ভিডিও যে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়তে পারে, আমার ধারণা ছিলো না।’ এসময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপহার হস্তান্তরের সময় গোহাডুয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন খোন্দকার ও খালেদার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শিক্ষক খালেদা ছাত্রজীবনে ব্যাডমিন্টন ও হ্যান্ডবল খেলোয়াড় ছিলেন। তার স্বামী প্রয়াত গোলাম রব্বানী ছিলেন ফুটবল প্রশিক্ষক এবং ভাই মো. মামুন ছিলেন ফুটবল খেলোয়াড়।





