আজ (শনিবার, ৬ জুন) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ ও খাল খনন কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন:
এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ‘ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। এ লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। আমরা বিভিন্ন এলাকায় প্রতিরোধমূলক অভিযান পরিচালনা করবো। যারা নিজেদের বসতবাড়ি বা খালি জমি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন না এবং মশার প্রজননস্থল তৈরি হতে দেবেন, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে, যাতে ডেঙ্গু বিস্তার রোধে সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়।





