দুই গণতান্ত্রিক দেশের শক্তি এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে: ভারতীয় হাইকমিশনার

কায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
এখন জনপদে
0

ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বাংলাদেশে আসার পথে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী জানান, দুই গণতান্ত্রিক দেশের শক্তি এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে। তিনি বলেন, ‘ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশের ২০ কোটি যদি এই সঙ্গে করা হয় ১৬০ কোটি। দুই দেশের সহযোগিতা থাকা দরকার। আন্তর্জাতিকভাবে তা বৃহৎ একটি জনশক্তিতে রূপান্তরিত হবে।’

আজ (শুক্রবার, ১২ জুন) সকালে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বাংলাদেশে আসার পথে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় সীমান্ত উত্তাপ নিয়ে তিনি বলেন, ‘ভারত-বাংলা একই আকাশ একই বাতাস একই যন্ত্র। যা দুই দেশের জন্য ভালো হয় সেই পদক্ষেপ নেব।

আরও পড়ুন:

দুই দেশের সম্পর্ক নিয়ে হাইকমিশনার বলেন, ‘একটা শক্তি হলে হবে না। দুই দেশ মিলে যে শক্তি হবে সেটি আসল শক্তি। ওই শক্তি যেন পুরো পৃথিবী দেখে। ইন্ডিয়া এবং বাংলাদেশে যে ট্যালেন্ট আছে তাদের নিয়ে আগামী প্রজন্ম খেলাধুলা, স্বাস্থ্য, টেকনোলজি সব কিছু নিয়ে কাজ করব।’

এর আগে তিনি পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে পৌঁছালে নোম্যাসল্যান্ডে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় দূতাবাস ও বেনাপোল স্থল বন্দরের প্রতিনিধিরা অভ্যর্থনা জানান।

সীমান্ত সূত্রগুলো বলছে, সম্প্রতি পুশইন নিয়ে দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে বেশ উত্তাপ বিরাজ করছে। চলমান এ পরিস্থিতে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসাবে দায়িত্ব নিতে বেনাপোল বন্দর দিয়ে ঢাকায় আসছে দীনেশ ত্রিবেদী।

এফএস