পাবনায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

পাবনায় গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
এখন জনপদে
1

পাবনার চাটমোহরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ১কেজি ৮০০ গ্রাম শুকনা গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ (শুক্রবার, ১২ জুন) ভোরে চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ বাজার এলাকার মা সুপার মার্কেট সংলগ্ন একটি গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চাটমোহর উপজেলার সমাজ দক্ষিণপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে হযরত আলী (৬০) এবং সমাজ করতকান্দী গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (২৮)।

পাবনা জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের তল্লাশি করে হযরত আলীর কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১ কেজি শুকনা গাঁজা এবং সাজেদুল ইসলামের কাছে থাকা আরেকটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৮০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়

জেআর