পতাকা বৈঠকে হয়নি ‘পুশ ইন’ সমাধান; ৩ দিন ধরে শূন্যরেখায় ১২ জন

কুষ্টিয়ায় পুশইনের চেষ্টা
এখন জনপদে
1

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে বিএসএফ কর্তৃক ১২ জনকে পুশ ইনের ঘটনায় পতাকা বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বৈঠক। এতেই তিনদিন ধরে সীমান্তের ১৪৮-থ্রি এস সাব পিলার সংলগ্ন শূন্য রেখায় অবস্থানরত পুশ ইনের শিকার ১২ জন মানবেতর সময় কাটাচ্ছেন।

তাদের মধ্যে রয়েছে, চারজন নারী, চারজন পুরুষ ও দশ বছরের কম বয়সী চার শিশু। পতাকা বৈঠকে সমাধান না হওয়ায় প্রতিটা মুহূর্ত তাদের কাটছে আতঙ্কে।

এর আগে শুক্রবার ভোরে নারী-পুরুষ শিশুসহ ১২ জনকে ভারতের চরমেঘনা সীমান্ত গেট এলাকার কুষ্টিয়ার বিলগাথুয়া সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ।

আরও পড়ুন:

বিজিবি ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের বাঁধায় তা সম্ভব হয়নি। পরে কয়েক দফায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলে দিনভর নাটকীয়তা শেষে গতকাল (শনিবার, ১৩ জুন) সকাল সাড়ে ৯টায় দৌলতপুরের বিলগাথুয়া ১৫০-থ্রিএস সাব পিলার সংলগ্ন এলাকায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

প্রায় ২০মিনিট ধরে চলা বৈঠকটি সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের রাণীনগর ক্যাম্পের এসি সুনীল কুমার যাদব এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ কুষ্টিয়া বিজিবি ব্যাটালিয়ানের সহকারী পরিচালক নুরুল হুদা।

বিজিবির একটি সূত্র জানিয়েছে, বিএসএফ পুশ ইনের বিষয়টি অস্বীকার করেছে। তারা বলছেন, আদৌ তারা ভারতীয় নাগরিক কি না সেটি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেয়া হবে।

সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে ও পুশ ইন ঠেকাতে সর্তক অবস্থানে রয়েছে বিজিবি। এদিকে অবৈধ পুশ ইনের ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এসএস