পঞ্চগড়ে বালু-পাথর উত্তোলনের সময় মিললো মর্টার শেল

উদ্ধারকৃত মর্টার শেল
এখন জনপদে
0

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকায় বালু-পাথর উত্তোলনের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল পাওয়া গেছে।

গতকাল (বুধবার, ১৭ জুন) সন্ধ্যায় ওই এলাকার মাঝিপাড়া ব্রিজ সংলগ্ন চিলকা নদী থেকে বালু ও পাথর উত্তোলনের সময়ে মর্টার শেলটি খুঁজে পান শ্রমিকরা। মূল্যবান সম্পদ ভেবে তারা সেটি বাড়িতে নিয়ে যায়।

পুলিশ জানায়, ওই এলাকার শ্রমিক আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম মর্টার শেলটি বাড়িতে নিয়ে আসার পর বিষয়টি এলাকায় জানাজানি হয়। এরপর তারা ঝামেলা এড়াতে বড় ঝিটকীখুড়া এলাকায় আব্দুস সালামের বাড়ির কাছে সড়কের পাশে মর্টার শেলটি ফেলে রেখে যায়।

আরও পড়ুন:

খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের রাত্রীকালীন টহল দল ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘বালি পাথর উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি খুঁজে পায়। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করে এটি নিষ্ক্রীয় করবেন।’

এসএইচ