ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নওয়াব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আহবায়ক ও প্রেসক্লাবের বিভাগীয় ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির জুয়েল।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সক্ষমতা বৃদ্ধিতে ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরেন। সাংবাদিকদের খেলাধুলায় সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দেন অতিথিরা।
সিটি প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন বলেন, পরস্পরের সৌহার্দ্য, সম্প্রীতি ও সক্ষমতা বৃদ্ধিতে ক্রীড়া চর্চার গুরুত্ব অনেক। শরীর-মন প্রফুল্ল থাকে খেলাধুলায়।
সাংবাদিকদের খেলাধুলায় সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশন বনাম ময়মনসিংহ প্রেসক্লাব প্রীতি খেলার আয়োজন করা হবে।
ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ কে এম মাহবুবুল আলম বলেন, ‘সাংবাদিকদের স্টেডিয়ামে খেলাধুলার জন্য সুযোগ করে দেয়া হবে। ময়মনসিংহ এখনো খেলাধুলার সুযোগ সুবিধায় অনেক পিছিয়ে।’ এসব বিষয়গুলো নিয়ে সংবাদ প্রকাশ করার কথাও বলেন তিনি।





