শেরপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবির টহল শুরু

শেরপুরে বিজিবির টহল
এখন জনপদে
1

শেরপুর জেলায় অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বিজিবির টহল শুরু হয়েছে।

আজ (মঙ্গলবার, ২৩ জুন) সকাল থেকে শেরপুর সদর উপজেলা ও নকলা উপজেলায় মোট দুই প্লাটুন বিজিবি টহল শুরু করে।

এছাড়া বাকি তিনটি উপজেলা শ্রীবরদী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত এলাকা হওয়ায় বিভিন্ন বিওপিতে বিজিবির দল প্রস্তুত আছে এবং যেকোনো অস্বাভাবিক পরিস্থিতিতে তারা দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন:

এ বিষয়ে শেরপুরের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের লক্ষ্যে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা স্ট্যান্ডবাই আছে। এরমধ্যে টহল কার্যক্রম শুরু হয়েছে।’

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শেরপুর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে বিজিবি। আগামী ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।’

এসএস