জানা গেছে, আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) বিকালে সীমান্ত এলাকায় নিয়মিত দায়িত্ব পালনকালে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে।
এসময় বজ্রপাতে সিপাহী শফিউল আলম ও সিপাহী সাজেদুর রহমান আহত হন।
পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
আরও পড়ুন:
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান দ্রুত হাসপাতালে পৌঁছান।
তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিজিবির একটি অ্যাম্বুলেন্সে করে তাদের যশোর সিএমএইচে পাঠানোর ব্যবস্থা করেন। পুরো সময় তিনি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে আহত সদস্যের চিকিৎসা কার্যক্রম তদারকি করেন।





