ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের লেবার ওয়ার্ডে অস্ত্রোপচার ছাড়াই গতকাল (বৃহস্পতিবার, ২ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত শিশুগুলোর জন্ম হয়। তাদের মধ্যে তিনজন ছেলে ও দু’জন মেয়ে। বর্তমানে একটি ছেলেসন্তান জীবিত আছে।
জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের মাহামুদুল হাসান ও চাঁদনী বেগমের সন্তান।
আরও পড়ুন:
নবজাতক ও শিশু ওয়ার্ডের দায়িত্বরত শিক্ষানবিশ চিকিৎসক প্রীতিরাজ চৌধুরী বলেন, ‘জন্মের পর পাঁচটি বাচ্চাই জীবিত ছিল। ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের নবজাতক অত্যন্ত কম ওজন নিয়ে জন্মগ্রহণকারী (এক্সট্রিমলি লো বার্থ ওয়েট) শিশু শ্রেণিতে পড়ে। তাদের নিবিড় নবজাতক পরিচর্যা (এনআইসিইউ) প্রয়োজন হয়। কিন্তু ফরিদপুর মেডিকেলে পর্যাপ্ত নিবিড় নবজাতক পরিচর্যা কেন্দ্র না থাকায় তাদের ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছিল।’
বর্তমানে হাসপাতালের নবজাতক ও শিশু ওয়ার্ডে জীবিত শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
আজ (শুক্রবার, ৩ জুলাই) সকাল ৮টার দিকে ওই ওয়ার্ডের সিনিয়র নার্স রিয়া জানান, পাঁচটি শিশুর মধ্যে বর্তমানে এক ছেলে শিশু জীবিত রয়েছে। তাকে নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে।





