তিন মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত

হবিগঞ্জ
হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল
এখন জনপদে
2

হবিগঞ্জের তিন মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হইছেন আরও দু’জন।

আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন।

এসময় বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট পাঠানো হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএস