কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত অন্তত ২০

দুর্ঘটনাগ্রস্ত বাস
এখন জনপদে
1

কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়া সদরের পাটিকাবাড়ীয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ‘আল্লাহর দান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় বাসের অন্তত ২০জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়।

আজ (শনিবার, ১৮ জুলাই) বিকেল ৪টায় পাটিকাবাড়ীয়া তাহের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা থেকে যাত্রী নিয়ে আল্লাহর দান পরিবহনের বাসটি কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলো। পথে পাটিকাবাড়ীয়া তাহের মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়।

আরও পড়ুন:

আরও জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এলে আহত যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। তবে বাসটি সম্পূর্ণ উল্টে গেলেও ঘটনাস্থলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন। আহত যাত্রীদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

এসএইচ